টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর খান

১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ PM
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর খান

টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর খান © সৌজন্যে প্রাপ্ত

জাপানের টোকিওতে অনুষ্ঠিত সিলভার জুবিলি বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে জাপান বাংলাদেশ সোসাইটি এর আয়োজন করে।

আয়োজনে জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. মো. দাউদ আলী এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. সবুর খান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরেন। এ সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ড. সবুর খান বলেন, ‘এ ধরনের আয়োজন দেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও জোরদার করে।’

জাপানে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রদায়ভিত্তিক সম্প্রীতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আয়োজনটি ২৫ বছরের এই ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিয়েছে।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬