এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা

২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ AM
কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আপ বাংলাদেশ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একঝাঁক নেতাকর্মী। সদ্য যোগদানকৃত এসব নেতাকর্মীকে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে আলী আহসান জুনায়েদকে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা। 

এছাড়াও সদস্য করা হয়েছে,  আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, মো. শামীম, ফারজানা আক্তার, পুষ্টিবিদ মোহাম্মাদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোঃ সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোঃ নোমান এবং কাজী ফখরুল ইসলাম।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬