এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট

২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ AM
  ইবির বৈছাআ'র আহবায়ক সুইট

ইবির বৈছাআ'র আহবায়ক সুইট © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিয়ে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট। 

রবিবার (১৯ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এনসিপিতে নবযোগদানকৃত সদস্যদের বিভিন্ন পদে পদায়ন করা হয়। 

চব্বিশের জুলাই অভ্যুত্থানে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়কের দায়িত্বের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে স্থান করে নেন এস এম সুইট। সমন্বয়ক পরিষদের বিলুপ্তির পরে দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক হিসেবে। এরপরে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে এনসিপি তে যোগ দিয়ে সদস্য পদ পেলেন তিনি। 

জানতে চাইলে এস এম সুইট বলেন, এই অনুভুতি একই সাথে আনন্দের এবং প্রশান্তির যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এবং বর্তমান সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের কাছেই আমি ঋণী। এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার উপর আস্থা রেখেছেন। যেহেতু জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়েই জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠেছে, এই সংগঠনের জন্য আমি আমার সর্বোচ্চটুকু উজার করে দিবো। সর্বোপরি সকলের দোয়া ও সহযোগিতা চাই যেন দেশের মানুষের জন্য কিছু কর‍তে পারি। 

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬