ফেসবুক বন্ধুদের দাওয়াত দিয়ে বাড়িতেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী!

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের উত্তর ২৪ পরগনার খড়দহে দুই ফেসবুক বন্ধুকে দাওয়াত দিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। শনিবার (১৪ সেপ্টেম্বর) নিজ বাড়িতে মদ পানের পর দুই বন্ধু তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই তরুণী। ইতোমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ওই তরুণীর অভিযোগে দুই যুবককে আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ছাড়াও ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন তরুণী।

আরও পড়ুন: ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৬ নারী

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুই যুবকের বাড়ি ২৪ পরগনার বেলঘরিয়ায়। তিন মাস আগে সামাজিক মাধ্যম ফেসবুকে দুই যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। কথোপকথনের এক পর্যায়ে তিন জনের মধ্যে বন্ধুত্ব হয়। সেই সূত্রে শনিবার রাতে দুই বন্ধুকে ওই তরুণী নিজের বাড়িতে দাওয়াত করেন।

ওই তরুণী অভিযোগ করে বলেন, খাওয়া শেষে দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর তিনি কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়লে তারা তাকে যৌন নির্যাতন করেন। মত্ত অবস্থায় তাকে ধর্ষণ করে ভিডিও করেন। ধর্ষণের পর সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ করেছেন তরুণী।

খড়দহের একটি হাসপাতালে তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬
রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ
  • ২৩ জুন ২০২৬
বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই প…
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিল সমর্থকদের শোডাউন ঘিরে সড়কে ঝরল ২ প্রাণ, একজন সমর্থ…
  • ২৩ জুন ২০২৬
গোল্ডেন বুটের লড়াইয়ের মেসির সঙ্গে আছেন যারা
  • ২৩ জুন ২০২৬