ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৬ নারী

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM

© সংগৃহীত

সাম্প্রতিক সময়ে আরজি কর মেডিক্যাল কলেজে এক নারী ডাক্তার ধর্ষণের শিকার হন। এ ঘটনায় এখনো উত্তাল রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিক্যালে ৩১ বছর বয়সী একজন শিক্ষানবিস ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ শেষে হত্যা করা হয়। 

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কলকাতার রাজপথে নামেন সব স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হন দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণিপেশার মানুষ। সিএনএন

এই ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও এমন নৃশংস চিত্র দেখেছে ভারত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া নামের একটি মেয়েকে বাসচালক ও আরো পাঁচজন মিলে গণধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে মৃত্যুর জন্য ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। এরপরেই ২০১৩ সালে নির্ভয়া তহবিল গঠন করা হয়।

ভারতে নারী নির্যাতন খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মাঝেমধ্যেই ধর্ষণকাণ্ডে বিক্ষোভে দেশটি উত্তাল হয়ে উঠলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৩১ হাজার ৫১৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ হিসাবে দৈনিক গড়ে ৮৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীর প্রতি নৃশংসতা প্রতিরোধে দেশটির বিভিন্ন পদক্ষেপ এবং এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। ধর্ষণের শিকারদের জন্য এবং যৌন সহিংসতা প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা– তা বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

ট্যাগ: ভারত
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬