অভিষেকেই বিরল রেকর্ড রবিনের

১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ PM
মাহফিজুল ইসলাম রবিন

মাহফিজুল ইসলাম রবিন © সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে জায়গা পান তিনি। সাদমান ইসলাম চোট পাওয়ায় জাতীয় দলের জার্সিতে অভিষেকের সুযোগও চলে আসে তার সামনে। তবে ক্যারিয়ারের প্রথম টেস্টটি স্মরণীয় হয়ে থাকল একেবারেই অনাকাঙ্ক্ষিত কারণে। অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় এই ব্যাটারকে।

জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতে স্ট্রাইকে ছিলেন অভিষিক্ত রবিন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার করা প্রথম বলটি ব্যাটের থিক এজ হয়ে চলে যায় গালিতে। সেখানে সহজ ক্যাচ নেন মার্কো ইয়ানসেন। তাতেই শেষ হয় রবিনের অভিষেক ইনিংস। কোনো রান না করেই ফিরতে হয় তাকে। এতে টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হওয়ার বিব্রতকর অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এদিকে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা অবশ্য খুব বেশি দেখা যায়নি। রবিনের আগে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আরও তিনজন ব্যাটার। ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুকের মাধ্যমে প্রথমবার এমন ঘটনা ঘটে। 

এরপর ২০০১ সালে কিংসটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিকও অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হন। দীর্ঘ বিরতির পর এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো মাহফিজুল ইসলাম রবিনের নাম।

অন্যদিকে রবিনকে ফিরিয়ে ব্যক্তিগত অর্জনের খাতায়ও বিরল এক কীর্তি যোগ করেছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোগলার এই কীর্তি গড়েছিলেন। পরে ২০০১ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড এবং ২০১০ সালে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসকে ফিরিয়ে ডেল স্টেইনও একই অর্জনে নাম লিখিয়েছিলেন।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950