হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে দিলেন শিক্ষার্থীরা

১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ PM
গোবিপ্রবির ‘শহীদ হাদী চত্বর’-এর ব্যানার খুলে ভেঙে ফেলে কথা বলছেন ক্যাম্পাসের স্থানীয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

গোবিপ্রবির ‘শহীদ হাদী চত্বর’-এর ব্যানার খুলে ভেঙে ফেলে কথা বলছেন ক্যাম্পাসের স্থানীয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘শহীদ হাদী চত্বর’-এর ব্যানার খুলে পা দিয়ে ভেঙে ফেলেছেন ক্যাম্পাসের স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এ সময় সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পরে বসানো ব্যানারও খুলে ফেলেন কিছু শিক্ষার্থী।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের মধ্যেই গোবিপ্রবিতে পড়ুয়া স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী ‘শহীদ হাদী চত্বর’ ব্যানারটি খুলে ফেলেন। এ সময় তারা পা দিয়ে মুড়িয়ে ভেঙে সেটি ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ব্যানার বসিয়ে দেন।

কেউ এর বিরোধীতা করলে সবকিছুর জন্য প্রস্তুত আছেন বলেও জানান তারা। এর সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। পরে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ ব্যানারটিও খুলে ফেলা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে।

ব্যানার ভাঙার পর মনোবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান দূর্জয় বলেন, ‘এখানে রাজনীতির কিছু নেই। গোপালগঞ্জের এই জায়গায় ৯০০ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলে ১২০০ জনের পরিবার। আমরা অনেক আগে থেকেই প্রক্টরকে বলেছি। আজ গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। এই জায়গায়ও আক্রমণ হলেও হইতে পারে। সেক্ষেত্রে আমরা আগে থেকে এটা করেছি যাতে কোনো ঝামেলা না হয়।’

আরও পড়ুন: নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ নেতাকর্মীরা

তিনি বলেন, ‘গোপালগঞ্জে বিভিন্ন গ্রুপে এ নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী বা গোপালগঞ্জে যারা আছি, আমরা চাই না এখানে এমন দিন আসুক, যেটা কলঙ্কজনক। রক্তপাত হোক, বা ঝামেলা হোক চাই না। এজন্য হাদিকে নিয়ে গোপালগঞ্জে কথা হয়েছে বিভিন্ন গ্রুপে। আর কোনো কথা যেন না হয়। কারণ মা মাটি নিয়ে যদি কেউ কথা বলে, তাকে কখনো ছাড় দেওয়া যায় না।’ 

এ নিয়ে রাজনীতি করার কিছু নেই উল্লেখ করে নাইমুর রহমান দূর্জয় বলেন, ‘এটা কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এদিক সেদিক কোন ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যানার করেছি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং গোপালগঞ্জের ছেলে। অন্যান্য জেলার যারা আছে, তারা সবাই একসাথে এটি করেছি।’

শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950