গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের তান্ডব।

গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের তান্ডব। © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এরই পরিপেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) বিজিবি মোতায়েনের বিষয়টি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যপাড়া বিশ্বাসবাড়ি এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বর্ণি বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।

 এদিন রাত আটটার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোঁটা নিয়ে আরেকটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, এ সময় তাঁরা সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। একই সঙ্গে বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এরপর রাত ১০টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আরও একটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ধারাবাহিক এসব ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল, স্লোগান এবং লাঠিসোঁটা হাতে নেতাকর্মীদের চলাচল করতে দেখা গেছে। তবে ভিডিওগুলোর সব কটির ধারণের সময় ও স্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুরও চালিয়েছে।

এছাড়াও গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হাদী চত্ত্বরের ব্যানারও ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950