শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

শুরুটা ছিল রীতিমতো দুঃস্বপ্নের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো, এরপর একে একে সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন গভীর বিপদে। তবে সেই বিপর্যয়ের মাঝেই আশার আলো হয়ে জ্বলে উঠলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। এর মধ্যে দুর্দান্ত এক ফিফটি ছুঁয়েছেন তামিম, টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক এটি তার। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

তামিমের ফিফটির পরপরই দেওয়া হয় মধ্যাহ্নভোজের বিরতি। লাঞ্চের আগে ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯১ রান। ৮২ বলে ৫১ রান করে অপরাজিত আছেন তানজিদ। অন্যপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন হৃদয়। ৪৩ বলে ২৩ রান নিয়ে অপরাজিত এই ব্যাটার।

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। অভিষেক টেস্ট খেলতে নেমে প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন মাহফিজুল ইসলাম রবিন। গোল্ডেন ডাকে ফিরতে হয় তাকে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

দলের বিপর্যয় আরও বাড়ে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। শুরুতে ভালো দেখালেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন টাইগার দলপতি। মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে তখন চরম চাপে বাংলাদেশ।

এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তামিম ও হৃদয়। শুরুতে উইকেট বাঁচিয়ে খেললেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন তামিম। ব্যাট থেকে বেরিয়ে আসে দৃষ্টিনন্দন সব শট। অবশ্য কয়েকবার ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের একের পর এক বিদায় দেখতে হলেও এবার আর নিজেকে হারিয়ে যেতে দেননি এই ওপেনার।

অন্যদিকে বেশ পরিণত ব্যাটিং করেছেন হৃদয়ও। দুজনের বোঝাপড়ায় ধীরে ধীরে বদলাতে থাকে ম্যাচের চিত্র। বিপর্যয় সামলে রান বাড়ানোর পাশাপাশি উইকেটে নিজেদের ভিতও মজবুত করেন তারা। একসময় ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে যান তানজিদ। শেষ পর্যন্ত লাঞ্চের ঠিক আগেই অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এটি টেস্ট ক্যারিয়ারে তামিমের দ্বিতীয় ফিফটি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। মাঝের পাঁচ ইনিংসে ব্যাট হাতে ভালো করতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে আবারও রানে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

তানজিদের ফিফটির পরপরই শুরু হয় মধ্যাহ্নভোজের বিরতি। লাঞ্চের আগে আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯১ রান। লাঞ্চ পর্যন্ত দুজনের ব্যাটে যোগ হয়েছে ৬৯ রান। বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তানজিদ-হৃদয়ের অবিচ্ছিন্ন জুটি। 

তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল কাগিসো রাবাদা।

হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950