ক্লাস চলাকালে ধসে পড়ল বিদ্যালয় ভবন, প্রাণ গেল ২১ জনের

১৩ জুলাই ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
নাইজেরিয়ার প্লাটু রাজ্যে ধসে পড়া বিদ্যালয় ভবন

নাইজেরিয়ার প্লাটু রাজ্যে ধসে পড়া বিদ্যালয় ভবন © আলজাজিরা

নাইজেরিয়ায় উত্তর মধ্যাঞ্চণীয় প্লাটু রাজ্যে বিদ্যালয়ের ভবন ধসে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্লাস চলাকালে রাজ্যের দোতলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। 

রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের ভবন ধসে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২০ জন আটকা পড়েছে বলে আলজাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যদিও  বিদ্যালয় কর্তৃপক্ষ হতাহতের সংখ্যার বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু বলেনি।

রাজ্যের তথ্য কমিশনার মুসা অশোমস এক বিবৃতিতে বলেছেন, ভবন ধসে অন্তত ১২০ জন আটকা পড়েছে। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে। ভবন ধসের জন্য দুর্বল অবকাঠামো ও নদীর তীরে অবস্থানকে দায়ী করা হয়েছে বিবৃতিতে। 

আরো পড়ুন: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

স্থানীয় একটি টেলিভিশন নিহতের সংখ্যা ১২ জন বলে জানিয়েছে। আর রেডক্রসের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  ভবন ধসে অন্তত ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

খবরে বলা হেয়েছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভবনটিকে ঘিরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬