গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি, মালিক কে

১৭ জুন ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

ইসরায়েলের সাথে সম্পর্কের কারণে কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছেন অনেকে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় কোকা-কোলা তাদের কারখানা চালু রেখেছে বলেও অভিযোগ রয়েছে। কোকা-কোলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে কোন স্পষ্ট অবস্থান নেয়নি বলেও সমালোচনা রয়েছে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরবে ২০১৬ সালের ১ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় কোকা-কোলার ফ্যাক্টরির কাজ শুরুর খবর। সেখানে বলা হয়, ২০১৬ সালের ৩০ নভেম্বর কোকা-কোলা আনুষ্ঠানিকভাবে গাজায় তাদের ফ্যাক্টরি চালু করেছে। এর মাধ্যমে ছিটমহলটিতে শত শত কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল।

কোকা-কোলা বোতলজাতকরণের জন্য প্রতিষ্ঠিত ফ্যাক্টরিটি এর কয়েক মাস আগে থেকেই চালু থাকলেও ৩০ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে। এক বিবৃতিতে কোকা-কোলা ঘোষণা দিয়েছিল যে, ২ কোটি ডলার বিনিয়োগে গাজায় কোম্পানিটির প্রথম ফ্যাক্টরি চালুর মাধ্যমে প্রায় ১২০টি কর্মসংস্থান তৈরি হবে। এরপর এখানে কর্মসংস্থান ২৭০-এ উন্নীত করা হয়।

ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি খোলার পেছনে ভূমিকা রাখা ন্যাশনাল বেভারেজ কোম্পানির (এনবিসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি তখন গাজায় কোকা-কোলার প্ল্যান্টের উদ্বোধনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও আখ্যা দেন।

কোকা-কোলার তৎকালীন সিইও মুহতার কেন্ট এক বিবৃতিতে বলেছিলেন, ‘বিশ্বব্যাপী সম্প্রদায়গুলোতে বিনিয়োগ এবং তাদের অগ্রগতিতে সমর্থন করার ব্যাপারে আমাদের চলমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় গাজায় কোকা-কোলার নতুন প্ল্যান্ট।’পশ্চিম তীরে এর আগেই এনবিসির আরও তিনটি বোতলজাতকরণের ফ্যাক্টরি ছিল।

কোকা–কোলার অফিশিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকা–কোলার ফ্যাক্টরি পরিচালনার বিষয়টির উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকা–কোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা–কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা। এ পর্যন্ত ইসরায়েলি হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গত নভেম্বরে ইসরায়েলের প্রতি কথিত সমর্থনের জন্য কোকা-কোলা বয়কটের ঘোষণা দেয় তুরস্কের পার্লামেন্ট।

বাংলাদেশেও কোকা-কোলার বিক্রি ২৩ শতাংশ কমে যায়। অন্যদিকে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোমল পানীয় মোজো কোলা থেকে একটি নির্দিষ্ট অংশ ফিলিস্তিনের তহবিলে দান করার প্রতিশ্রুতি দেওয়ার পর মোজোর বিক্রি ১৪০ শতাংশ বেড়েছিল।

২০০৫ সালে চালু হওয়া ফিলিস্তিনপন্থী মানবাধিকার গোষ্ঠী দ্য বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস মুভমেন্ট (বিডিএস) ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আতারোতে অবৈধ বসতিতে ফ্যাক্টরি চালু করায় কোকা-কোলার সমালোচনা করেছে।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence