নির্বাচনী ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জোর বিজেপির 

১৪ এপ্রিল ২০২৪, ০৮:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন মোদী

দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন মোদী © সংগৃহীত

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ঘোষণা করা ওই নির্বাচনী ইশতেহারে বিজেপি দেশজুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন নতুন উদ্যোক্তা ও তাদের স্টার্টআপ কোম্পানি গঠনে সুযোগ-সুবিধা বৃদ্ধির করার কথা বলেছে।

আগামী ১৯ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। সাত দফায় এ ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

দিল্লিতে বিজেপির সদরদপ্তরে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে পাশে নিয়ে রোববার দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন মোদী।

আরও পড়ুন: সপ্তাহে দুদিন ছুটিতে ‍নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে ‘বিকশিত ভারত’ এর চারটি স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো: নারী শক্তি, তরুণ শক্তি, কৃষক এবং দরিদ্র জনগণ।

‘আমাদের নির্বাচনী ইশতেহারে সম্মানজনক জীবন, উন্নত জীবন, এবং অধিক সুযোগ-সুবিধার পাশপাশি উন্নত সুযোগ-সুবিধার উপর মনযোগ দেওয়া হয়েছে।’

সরকার সব বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দিতে এবং সৌর বিদ্যুতের মাধ্যমে সব বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে বলেও জানান মোদী।

 
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950