নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলার পর ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ

০৮ মার্চ ২০২৪, ১১:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM

© সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনার পর অন্তত ২৭৫ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে তথ্য দেননি তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছে অপহরণের শিকার ২৫ শিক্ষার্থী পরিবারের কাছে ফিরলেও এখনো ২৭৫ জন নিখোঁজ রয়েছে।

তবে শিক্ষার্থীদের উদ্ধার করতে একটি দল এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছে ধারণা করা হচ্ছে তাদের বয়স আট থেকে পনেরো বছরের মধ্যে।

স্কুল কর্তৃপক্ষ রাজ্যের গভর্নরকে জানিয়েছে, অপহৃতদের মধ্যে ২৫ জনকে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ২৭৫ জন এখনো নিখোঁজ। নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ একটি সাধারণ ঘটনা। সেখানে অপরাধী দলগুলো অতীতে স্কুল ও কলেজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। যদিও এ ধরনের আক্রমণ সম্প্রতি অনেকটাই কমে এসেছে। কুরিগার স্থানীয় কাউন্সিলর ইদ্রিস মায়ালুরা জানিয়েছেন, বন্দুকধারীরা প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয় এবং অন্যরা পালিয়ে যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, স্কুলগুলো নিরাপদ স্থান হওয়া উচিত। কোনো শিশুকে যেন তাদের শিক্ষা ও জীবনের মধ্যে একটিকে বেছে নিতে না হয়।

ট্যাগ: স্কুল
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬