ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

১৭ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
দারমানিন ও বেনজেমা

দারমানিন ও বেনজেমা © সংগৃহীত

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনায় সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এই মামলা। খবর বিবিসির। 
 
গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে গত অক্টোবরে টুইট করেন বেনজেমা। তখন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন অভিযোগ করেন, ৩৬ বছর বয়সী তারকার সঙ্গে ‘কুখ্যাত’ সুন্নি মুসলিম গ্রুপের সম্পর্ক আছে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে এই মানহানির মামলা বেনজেমার। ফরাসি তারকার আইনজীবী জানিয়েছেন, দারমানির ‘অবমূল্যায়নমূলক’ মন্তব্য তাঁর মক্কেলের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করেছে।

রক্ষণশীল টিভি চ্যানেল সিনিউজে দারমানিন বলেন, ‘আমরা হাইড্রার সঙ্গে লড়াই করছি, যা মুসলিম ব্রাদারহুড। কারণ, এটি জিহাদিজম পরিবেশ সৃষ্টি করে।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বেনজমার বিরুদ্ধে বলেন, ‘তিনি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের জন্য সুপরিচিত।’

বিষয়টি মোটেও পছন্দ হয়নি ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকার। দ্রুত তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। বর্তমানে ৩৬ বছর বয়সী তারকা রিয়াল মাদ্রিদ ছেড়ে খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে।

ট্যাগ: ফুটবল
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬