গাজায় ফেলা হয়েছে ২ হাজার পাউন্ডের ৫ শতাধিক বোমা

২২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

গাজায় নিরীহ মানুষের ওপর দুই হাজার পাউন্ড ওজনের অতিকায় বোমা দিয়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এমন প্রায় পাঁচ শতাধিক অতিকায় বোমা দিয়ে চলতি বছরের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। 

গাজায় বোমার আঘাতে হওয়া পাঁচ শতাধিক গর্ত দেখা গেছে ছবিতে, যেগুলোর পরিধি ৪০ ফুটের বেশি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান ‘সিনথেটাইক’ যৌথভাবে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এসব বোমা যেখানে আঘাত হানে তার আশপাশে এক হাজার ফুটের বেশি দূরত্বে থাকা লোকজনেরও প্রাণহানি নয়তো আহত হওয়ার ঘটে। দুই হাজার পাউন্ডের বেশি ওজনের বোমার আঘাতে এসব গর্ত তৈরি হয়েছে।

ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী যেসব বোমা ব্যবহার করেছিল, তার চেয়ে এই বোমা আরও ধ্বংসাত্মক বলে মত সামরিক বিশ্লেষকদের। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিদিন যে বহু প্রাণহানি হচ্ছে তার পেছনে ইসরায়েলের ছোড়া এই অতিকায় বোমা হামলার মিল খুঁজে পাচ্ছেন তাঁরা।

এদিকে আজ দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৯০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ২০ হাজার ৫৭ জন নিহত ও ৫৩ হাজার ৩২০ জন আহত হয়েছেন।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950