চলমান উত্তেজনার মধ্যে কানাডায় আরেক শিখ নেতা খুন

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
সুখদুল সিং।

সুখদুল সিং। © ছবি: এনডিটিভি।

কানাডায় শিখ নেতা হরদীপ সিং হত্যা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে আরেকজন খুন হয়েছেন। তিনিও খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। গতকাল বুধবার রাতে কানাডার উইনিপেগ শহরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে তিনি নিহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে একজন গ্যাংস্টার। তিনি সন্ত্রাসী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৭ সালে পাঞ্জাবের মোগা শহর থেকে জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে গিয়েছিলেন তিনি।

গতকালই খালিস্তান আন্দোলন ও কানাডার সঙ্গে যুক্ত ৪৩ গ্যাংস্টারের যে তালিকা ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর প্রকাশ করেছে, তাতে সুখদুল সিংকেও রাখা হয়েছে।

এদিকে কানাডায় ভারতের খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনায় কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছে ভারত। 

দিল্লিতে জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই আলোচনায় মোদি কানাডায় ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে  উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

কানাডায় নিজ্জার হত্যাকাণ্ডে সোমবার ভারতকে কাঠগড়ায় তোলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬