পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা © সংগৃহীত

ধর্মীয় বিষয় নিয়ে আক্রমণাত্মক ও আপত্তিকর তথ্য অপসারণ করতে অস্বীকার করায় নিজেদেরে দেশে উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। উইকিপিডিয়া পরিষেবাকে দেয়া ৪৮ ঘন্টা সময়ের মধ্যে তথ্য অপসারণ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ)। খবর ব্লুমবার্গ ডট কম।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে পিটিএ।

পিটিএর বরাতে দ্য নিউজ এক প্রতিবেদনে জানায়, উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএর নির্দেশকে ইচ্ছাকৃত ভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

টুইট বার্তায় পিটিএ আরও জানায়, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না।

এ আগে বেশ কয়েকটি বড় সাইট ব্লক করেছে পাকিস্তান। তিন বছরের জন্য ইউটিউবকে নিষিদ্ধ করেছিল তারা। এছাড়া ২০৩০ ও ২০২১ সালে "অনৈতিক / অশ্লীল তথ্য " শেয়ার করার অভিযোগের উদ্ধৃতি দিয়ে টিকটক- এপটিকে নিষিদ্ধ করা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬