অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ ‍দিলেন জাস্টিন ট্রুডো

০৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ PM
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো © সংগৃহীত

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি তিনি ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হয়েছেন। গত শুক্রবার (৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর সিবিসি নিউজের

নতুন এই দায়িত্বের মাধ্যমে ট্রুডো সাবেক বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক দলে যুক্ত হলেন। এই দলে আগে থেকেই রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ট্রুডো। এরপর তিনি পদত্যাগ করেন।

নতুন দায়িত্ব নিয়ে ৫৪ বছর বয়সী ট্রুডো বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ১০ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা যাতে শিখতে পারেন, সেই চেষ্টা করবেন তিনি। তাঁর মেয়াদে বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বর্তমান বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন এনগায়রে উডস বলেন, সাবেক বিশ্বনেতাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও শিক্ষা নেওয়ার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন ট্রুডো। চলতি নভেম্বরের শেষ দিকে তাঁর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে।

রাজনীতি ছাড়ার পর বিনোদন জগতেও যুক্ত হয়েছেন কানাডার এই সাবেক প্রধানমন্ত্রী। সম্প্রতি নিজের সাবেক সহকারী কেটি টেলফোর্ডের সঙ্গে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।

এনবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ কারদার-রাইসুল হক চ…
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি
  • ০৮ নভেম্বর ২০২৬
এনএসইউতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আন্ডারগ্র্যাজুয়…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপ…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকসই সয়াবিন উৎপাদনে গাকৃবি এবং জাপানের জিরকাসের মধ্যে গবেষ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950