কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও পিকনিক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গেট-টুগেদার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গেট-টুগেদার © টিডিসি ফটো

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যালামনাই গেট-টুগেদার, পিকনিক ইন নর্থ আমেরিকা। গত ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী টরন্টো আইল্যান্ডসের ল্যাগুন পিকনিক শেল্টার, টরন্টো, অন্টারিও, কানাডায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও দীর্ঘদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে অ্যালামনাইদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া অ্যালামনাইরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গে তাদের সম্পর্ক ও স্মৃতি নিয়ে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অ্যালামনাই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও দেখুন: সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক শুধু শিক্ষাজীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। সময় ও দূরত্ব পেরিয়ে এ সম্পর্ককে আরও শক্তিশালী করাই অ্যালামনাই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে উত্তর আমেরিকায় বসবাসরত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬