স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ুন কানাডায়, করুন আবেদন

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ PM
কানাডায় আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

কানাডায় আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি। "আন্ডারগ্র্যাজুয়েট ওপেন স্কলারশিপ"-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় স্কলারশিপ লাভের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস রয়েছে বার্নাবি, সারে ও ভ্যাঙ্কুভারে। ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে ১০০টির বেশি স্নাতক ও ৪৫টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে। ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এখানে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে।

আবেদনের সময়সীমা

স্প্রিং ২০২৭: ২৮ অক্টোবর–৮ নভেম্বর ২০২৬ ও ২৩ ডিসেম্বর ২০২৬–১৭ জানুয়ারি ২০২৭।

সুযোগ-সুবিধা

প্রতি সেমিস্টারে যোগ্য শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিক সহায়তা লাভের সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের ন্যূনতম ৩০ ইউনিটের গ্রেডভিত্তিক কোর্স সম্পন্ন করতে হবে। আবেদন সেমিস্টারে অন্তত ১২ ইউনিটের নিয়মিত গ্রেডভিত্তিক কোর্সে নিবন্ধিত থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

*একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬