এনআইডি সংশোধনে ইউনিয়ন-উপজেলায় হেল্প ডেস্ক চালু হবে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ PM
মীর শাহে আলম ও আরিফা সুলতানা রুমা

মীর শাহে আলম ও আরিফা সুলতানা রুমা © টিডিসি সম্পাদিত

জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের হয়রানি বন্ধে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢাকায় এনে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক ও অসচ্ছল মানুষ অনলাইন সার্ভারের জটিলতা এবং বারবার ফি দেওয়ার আর্থিক সামর্থ্য না থাকায় দালালদের খপ্পরে পড়তে বাধ্য হচ্ছেন। এই ডিজিটাল বৈষম্য ও হয়রানি দূর করতে নির্বাচন কমিশন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা উপজেলা পর্যায়ে কোনো হেল্পডেস্ক কিংবা বিনামূল্যে সংশোধন সেবা চালুর সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে কি না? পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হবে কি না?

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্মকর্তা রয়েছেন। তাঁরা চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যা হতে পারে। এরপরও আমরা চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে এসব কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তাঁদের ঢাকায় এনে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া অথবা তাঁদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে জনগণ হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রম পরিচালনা করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
রোনালদোর ৭ নম্বর জার্সি নিতে নারাজ পর্তুগালের নতুন তারকা
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে পত্র পাঠ করলেন স্পিকার
  • ০৯ নভেম্বর ২০২৬
শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল  নির্মাণ হচ্ছে: প…
  • ০৯ নভেম্বর ২০২৬
নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950