উপাচার্য হতে লাগবে ২০ লাখ টাকা, অভিযোগ অধ্যাপকের

১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ AM
ভারতে উপাচার্য পদে নিয়োগে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে

ভারতে উপাচার্য পদে নিয়োগে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

উপাচার্য পদে নিয়োগে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক রুবি সাঁই। তিনি তৃণমূল কংগ্রেসের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুপা) সাধারণ সম্পাদিকা ছিলেন। অভিযোগের তীর সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসুর দিকে। তবে তিনি এ অভিযোগের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেচেন।

রুবির অভিযোগ, ২০১৭ সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সময় কৃষ্ণকলি জানান, উপাচার্য হতে ২০ লাখ টাকা লাগবে। অন্তত ১৫ লাখ টাকা দিতে হবে। কথোপকথনের রেকর্ডিংও আছে বলে দাবি করেন তিনি। তিনি টাকা না দেওয়ায় উপাচার্যও হননি।

আরো পড়ুন: এলিজাবেথের কফিনের কাছে যাওয়ায় এক ব্যক্তি আটক

কৃষ্ণকলি বলেন, ২০১৭ সালে কী বলেছেন, মনে রাখা সম্ভব নয়। পাঁচ বছর পর এটা মনে হল? তখন প্রতিবাদ করেননি কেন? ২০১৯ সালে রুবি বিজেপিতে যান। পরে অভিযোগের মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। পেছনে বিজেপি আছে, থাকতে পারে সিপিএম-ও।

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬