ইসলামিক গেমসে ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

০৯ নভেম্বর ২০২৫, ০২:২৬ AM
পদক অর্জন করেছেন মারজিয়া আক্তার ইকরা

পদক অর্জন করেছেন মারজিয়া আক্তার ইকরা © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (৮ নভেম্বর) নারী ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মারজিয়া আক্তার ইকরা।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা মোট ১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি তোলেন ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯১ কেজি। আটজন প্রতিযোগীর মধ্যে এই পারফরম্যান্সে তিনি তৃতীয় হয়ে ব্রোঞ্জ জয় করেন।

এই বিভাগে তুরস্কের কানসেল ১৮৮ কেজি ভার তুলে স্বর্ণপদক জেতেন, আর ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে রৌপ্য অর্জন করেন। আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে মাত্র চার কেজি কম তুলে চতুর্থ স্থানে থাকেন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক এসেছিল আরচ্যারিতে। তবে এবার রিয়াদ আসরে আরচ্যারি ও শুটিং দুটি ইভেন্টই নেই। ফলে বাংলাদেশের পদক প্রত্যাশা তুলনামূলক কম ছিল। এই প্রেক্ষাপটে ইকরার ব্রোঞ্জ পদক অনেকটাই চমক হিসেবে এসেছে।

এদিন আরও দুই বাংলাদেশি ভারোত্তোলক অংশ নেন। ৪৮ কেজি বিভাগে বৃষ্টি পঞ্চম স্থান অর্জন করেন, আর ৬০ কেজি বিভাগে আশিকুর রহমান তাজ শেষ করেন ষষ্ঠ স্থানে।

আগামীকাল (রবিবার) মাঠে নামবেন দক্ষিণ এশীয় (এসএ) গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশের প্রত্যাশা, তিনি দলকে আরও একটি পদক এনে দেবেন।

ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যেসব আমল অবহেলা করবেন না
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9