এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল

০৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল © সংগৃহীত

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতিও ছিলেন তিনি। এবার ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। যেখানে ওয়ার্ল্ড আরচ্যারির এশিয়ান অঞ্চলের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে দক্ষিণ কোরিয়ার টমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে বিজয়ী হন চপল।

কোরিয়ার বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা টমাস হান ছিলেন সাধারণ সম্পাদক। এশিয়ার আরচারির বর্তমান সভাপতি চুং এবার প্রার্থী হননি। ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসেও আসেননি তিনি। তার অবর্তমানে চপলই এশিয়ান আরচ্যারির কংগ্রেসের সভাপতিত্ব করেন৷

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬