এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ, ইতিহাস গড়লেন আলিফ

২০ জুন ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
আব্দুর রহমান আলিফ

আব্দুর রহমান আলিফ © ফাইল ফটো

ছয় বছরের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান আর্চারিতে বাংলাদেশকে আবারও সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। আজ শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষদের রিকার্ভ এককে ফাইনালে জাপানের গাকুতো মিয়াতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জেতেন আলিফ।

‎রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৮০ নম্বরে আছেন আলিফ। দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনা জেতার কীর্তি গড়লেন। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।

বুকিত গমবাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‎ফাইনালে আলিফের শুরুটা হয়েছে দারুণভাবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম দুই সেট জিতে নেন আলিফ। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, আর গাকুতোর ২৭। দ্বিতীয় সেটও এক ব্যবধান রেখে জিতে নেন আলিফ। তবে পরপর দুই সেট হারার পর গাকুতো ঘুরে দাঁড়ান। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেন তিনি। শেষ পর্যন্ত পঞ্চম সেটে ২৯-২৬ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন ১৯ বছর বয়সী আলিফ।

‎গত ১৬ জুন ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করেছিলেন আলিফ। এরপর চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে নাম লেখান শেষ ৩২-এ। সেখান থেকে পরবর্তী ধাপে মালয়েশিয়ার মুহাম্মাদ শফিককে ৬-৪ ব্যবধানে হারিয়ে এবং চায়নিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ হারিয়ে পেয়ে যান সেমিফাইনালের টিকিট।

‎ফাইনালে ওঠার পথে আবার চায়নিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে পেয়েছিলেন। সেই বাধায় প্রথম সেটে (২৬-২৫) জিতলেও পরের দুই সেটে হেরে গিয়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জেতার পর পঞ্চম সেটে ২৮-২৭ ব্যবধান ধরে রেখে জায়গা করে নেন ফাইনালে।

‎আর্চারির ব্যক্তিগত ইভেন্টে এটিই আলিফের প্রথম সোনা। এর আগে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি, এশিয়া কাপের বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেন আলিফ। কিন্তু কোনোটিতেই আলো ছড়াতে পারেননি তিনি। অবশেষে এশিয়া কাপে সোনা দিয়েই ক্যারিয়ারের প্রথম ব্যক্তিগত পদক পেলেন এই বাংলাদেশি আর্চার। গড়লেন অনন্য ইতিহাস।

২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগ শুরু হয়েছে গত ১৬ জুন। ৫ দিনের এই প্রতিযোগিতায় ২১টি দেশের ২১৩ জন আরচার অংশ নিয়েছেন। ছেলে ও মেয়েদের রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১১ জন।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081