নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে বিশ্বকাপে দারুণ শুরু মননের, ফাহাদের হার

০১ নভেম্বর ২০২৫, ১০:১৯ PM
বাংলাদেশের দুই দাবাড়ু

বাংলাদেশের দুই দাবাড়ু © সংগৃহীত

ভারতের গোয়ার রিসোর্ট রিওতে আজ (১ নভেম্বর) পর্দা উঠেছে ফিদে বিশ্ব দাবা কাপ ২০২৫-এর। নক-আউট পদ্ধতির এ মর্যাদাপূর্ণ আসরের প্রথম দিনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিলেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার।

দিনের অন্যতম সুখবর নিয়ে এসেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। রেটিং ২৩৬০-এর এই তরুণ দাবাড়ু নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির (রেটিং ২৬৩১) সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন। সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে সিসিলিয়ান ডিফেন্সের রোজালিমো ভ্যারিয়েশনে সঠিক প্রস্তুতির পরিচয় দেন মনন। ৪২ চালের লড়াই শেষে সমতায় গড়ায় ম্যাচটি।

অন্যদিকে, দিনটা সুখকর হয়নি আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের। রেটিং ২৪১৪-এর ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ইউক্রেনের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং ২৬১৬) মুখোমুখি হন। কুইনস ইন্ডিয়ান ডিফেন্সে খেলা সাজালেও ৪৩ চালের মাথায় পরাজিত হন ফাহাদ।

আগামী রোববার অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। এদিন কালো ঘুঁটি নিয়ে মনন রেজা নীড় আবারও মুখোমুখি হবেন আরিয়ান তারির, আর ফাহাদ রহমান খেলবেন ভ্যাসিল ইভানচুকের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে মননের প্রয়োজন জয়, আর ফাহাদের টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে।

এই বছরের ফিদে বিশ্ব দাবা কাপের আসরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি. গুকেশসহ মোট ২০৬ জন কোয়ালিফাইড খেলোয়াড় অংশ নিচ্ছেন। 

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬