১৮তম নিবন্ধনের ইনডেক্সবিহীনদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি

২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © টিডিসি সম্পাদিত

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে না পারা এবং বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন—এমন ইনডেক্সবিহীন প্রার্থীদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এ দাবিতে আজ রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হলেও প্রাতিষ্ঠানিক জটিলতা, স্বাস্থ্যগত সমস্যা ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে পারেননি তারা। বর্তমানে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এবং তাদের ইনডেক্স নম্বরও নেই।

প্রার্থীদের দাবি, প্রচলিত নীতিমালা অনুযায়ী নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর এবং নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা ইনডেক্সবিহীন প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পান। সে হিসেবে তাদের নিবন্ধন সনদের বৈধতা ও বয়সসীমা বহাল রয়েছে। তাই নীতিমালার বাইরে অতিরিক্ত কোনো শর্ত আরোপ করে আবেদন থেকে বঞ্চিত করা সমঅধিকার ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার পরিপন্থী হবে।

স্মারকলিপিতে ২ দাবি জানিয়েছেন তারা। সেগুলো হলো, ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হলেও অনিবার্য কারণে যোগদান করতে না পারা এবং বর্তমানে কর্মরত নন—এমন ইনডেক্সবিহীন প্রার্থীদের নিবন্ধন সনদের বৈধতা ও বয়সসীমা বহাল থাকা সাপেক্ষে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ কার্যক্রমে প্রচলিত নীতিমালার বাইরে কোনো অতিরিক্ত শর্ত বা সীমাবদ্ধতা আরোপ না করে যোগ্য সব প্রার্থীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, …
  • ২৬ জুলাই ২০২৬
২৬ দেশের অংশগ্রহণে ঢাকায় প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ
  • ২৬ জুলাই ২০২৬
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার
  • ২৬ জুলাই ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪…
  • ২৬ জুলাই ২০২৬
টয়লেট থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
  • ২৬ জুলাই ২০২৬
পাবনায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধারের পর অবমুক্ত
  • ২৬ জুলাই ২০২৬