৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের

২৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে নতুন করে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব পাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে প্রস্তাব পাঠাতে গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে আগের দেওয়া তথ্যের সঙ্গে নতুন করে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। এ তথ্যগুলা পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সভা করবে মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এনটিআরসিএকে নতুন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব পাওয়ার পর বিষয়টি নিয়ে সভা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষে প্রথমে ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই-বাছাই শেষে ৭৫ হাজার ৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন সারা দেশে ৬৯ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। তবে পরিপত্র জারি না হওয়ায় এখনো বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬