৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়া হলেও এখনো অনুমোদন মেলেনি। তবে নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শিগগিরই বৈঠক করে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে সভা ডাকা হয়েছিল। ওই সভা হলে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হত। তবে সভা না হওয়ায় ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

সূত্র বলছে, নতুন চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) নিয়োগ হওয়ায় আগামী সপ্তাহে সভা করা হতে পারে। সভা শেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিগগিরই সভা আহবান করা হবে। সভায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির সিদ্ধান্ত হলে সেটি জারি করা হবে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি পাবে এনটিআরসিএ।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষে প্রথমে ৭৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া গিয়েছিল। সেটি অধিকতর যাচাই-বাছাই শেষে ৭৫ হাজার ৭৬৯টি পদের সঠিকতা পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এখন সারা দেশে ৬৯ হাজার ৫৭৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। তবে পরিপত্র জারি না হওয়ায় এখনো বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬