নতুন চেয়ারম্যান পাচ্ছে এনটিআরসিএ, আলোচনায় যারা

১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৮:২২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপক জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এনটিআরসিএতে নিয়মিত চেয়ারম্যান নেই। চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন সংস্থাটির সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) অতিরিক্ত সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় স্থবির হয়ে রয়েছে। এ অবস্থায় দ্রুতই নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি সপ্তাহে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। কোনো কারণে চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।’

আলোচনায় যারা
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন নিয়োগ দেওয়া হবে। তবে এনটিআরসিএতে পদায়ন করা হলে অনেকে সেখানে যেতে চান না। এজন্য এবার এমন কাউকে নিয়োগ দেওয়া হবে যিনি যোগদানের পর প্রতিষ্ঠানের কাজে গতি আসবে।

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর চেয়ারম্যান সংস্থাটির বর্তমান সদস্য (অতিরিক্ত সচিব)  মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর নাম আলোচনায় রয়েছে। এছাড়া সদ্য সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকেও পুনরায় দায়িত্ব দেওয়া হতে পারে। এই দুই কর্মকর্তা ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একাধিক অতিরিক্ত সচিবের নাম আলোচনায় রয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘নতুন চেয়ারম্যান হিসেবে অনেক নাম আলোচনায় রয়েছে। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যার নাম চূড়ান্ত করবেন তিনিই নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পাবেন।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬