প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন শুরু ২৯ মার্চ

২৫ মার্চ ২০২৬, ০২:২৪ PM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের নতুন করে আবেদনগ্রহণ আগামী ২৯ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনগ্রহণ ও অন্যান্য কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে নতুন করে আগামী ২৯ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হবে।

এর আগে গত ১২ মার্চ প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়। সেই প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১০ মার্চ প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগের যোগ্যতায় সংশোধনী আনা হয়। এজন্য এমপিও নীতিমালার কয়েকটি ধারা সংশোধন করা হয়। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট ৮টি বিষয়ে ৮০ নম্বরের পরীক্ষা হবে।

এর মধ্যে বাংলায় ১০ নম্বর, ইংরেজিতে ১০ নম্বর, আইসিটিতে ১০ নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ৫ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞানে ২০ নম্বর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদীস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬