আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

১৭ জানুয়ারি ২০১৯, ০৯:২৩ PM

© ফাইল ফটো

আগামী ফেব্রুয়ারিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।  নিয়োগ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই তৃতীয় দফায় আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।  আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের নিয়োগ দেয়া হবে।  নতুন করে শূন্যপদ সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ২০ হাজার শিক্ষক নিয়োগ দিতে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনটিআরসিএ। জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ তথ্য চাওয়া হয়েছে। ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত যেসব পদ শূন্য হবে তার বিষয়ভিত্তিক তালিকাও পাঠাতে বলা হয়েছে।  প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তালিকার হার্ডকপি এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। এছাড়া ই-মেইলেও শূন্যপদের তথ্য পাঠানো যাবে। তবে নতুন নীতিমালা অনুযায়ী নবসৃষ্ট যেসব পদে এখনও শিক্ষক নিয়োগের সুপারিশ হয়নি সেসব পদ শূন্য হিসেবে দেখানো যাবে না।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ইতোমধ্যে সারাদেশে আরও ২০ হাজার শিক্ষকের পদ শূন্য হয়ে গেছে। আমরা এসব প্রতিষ্ঠানের তালিকা চেয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছি। তালিকা পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। চলতি বছরের আগস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের আবেদন শেষে সেপ্টেম্বরের মধ্যে যোগদানের প্রক্রিয়া শেষ করা হবে।

 

শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬
দ্বিতীয় বিয়ের জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে …
  • ২৩ জুন ২০২৬