ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন

৩০ আগস্ট ২০২২, ০৪:৪০ PM
ন্যাশনাল ডিফেন্স কলেজ

ন্যাশনাল ডিফেন্স কলেজ © সংগৃহীত

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসাররা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিদর্শনে এনডিসির দেশি-বিদেশি ৮৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং এনডিসির ঊর্ধ্বতন ১০ জন ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন। 

এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করা হয়।

আরও পড়ুন : ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন গুচ্ছ ভর্তিচ্ছুরা

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেঘনায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কনস্টেবলে…
  • ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
রমজানের রাতের হারিয়ে যাওয়া সুর—পুরান ঢাকার কাসিদা
  • ২১ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা
  • ২১ মার্চ ২০২৬
তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence