কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি পেটা

১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ PM
আহত মো. রফিকুল ইসলাম (৪৫)

আহত মো. রফিকুল ইসলাম (৪৫) © টিডিসি ফটো

ফোনের কল রিসিভ না করায়, ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এক মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রাসেল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আহত মো. রফিকুল ইসলাম (৪৫) চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থানায় মামলা করা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষক জানান, গত ৬ এপ্রিল রাতে রফিকুল ইসলাম একটি অনলাইন ট্রেনিংয়ে থাকাকালীন রাসেল শেখ তাকে কল করেন। ব্যস্ত থাকায় তিনি কলটি কেটে দেন। পরদিন ৭ এপ্রিল রাসেল আবারও বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করতে পারেননি।

এর জের ধরে গত ৮ এপ্রিল দুপুরে রাসেল শেখ মাদ্রাসায় গিয়ে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে হুমকি দিতে শুরু করেন, এবং একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী এবং পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত রাসেল শেখ হাতুড়ি পেটার বিষয়টি এড়িয়ে গিয়ে নিজেকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন। তার পালটা অভিযোগ, রফিকুল ইসলাম ও তার শ্বশুর মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন। দীর্ঘদিন পার হলেও তারা চাকরি দেননি এবং টাকাও ফেরত দিচ্ছেন না।

এই ঘটনায় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9