এক বছর ৫ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে মুক্তি দিলেন আদালত

৩০ আগস্ট ২০২২, ০৯:৫৯ AM
আদালত ভবন

আদালত ভবন © ফাইল ফটো

চট্টগ্রামে মামলার অভিযোগ গঠনের দিন দুই আসামি দোষ স্বীকার করায় কারাদণ্ডের পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে প্রবেশনে মুক্তি দেন আদালত। এ সময় তাদের দুটি এতিমখানায় বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মুক্তি পাওয়া আব্দুর রহিম (৩০) ও মোহাম্মদ হোসেন (৪২) এক কেজি গাঁজাসহ নগরীর বন্দর থানায় গ্রেপ্তার হয়েছিলেন।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই ব্যতিক্রমী আদেশ দিয়েছেন।   

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী (রনি) বলেন, গত ২২ মে বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। গাঁজা জব্দের মামলায় দুই আসামির বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত হয়ে দুই আসামি দোষ স্বীকার করেন।

আরও পড়ুনঃ প্রকৌশল গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা?

তিনি বলেন, এই সময় আদালত দুই আসামিকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুটি এতিমখানায় দুজনকে বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন। পরে তাদের মুক্তি দিয়েছেন আদালত।

তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেছেন। আদালত সবকিছু পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।  

আদালত সূত্রে জানা গেছে, গেল ২২ মে গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার অভিযোগপত্র গঠনের দিন ছিল। 

ট্যাগ: আদালত
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬