সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগে অনুমতি নেওয়ার বিধান বাতিল

২৫ আগস্ট ২০২২, ১০:৫০ AM
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগেই অনুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগেই অনুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট © ফাইল ছবি

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগেই অনুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত বলেছেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বেআইনি। এটি সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকারেরও পরিপন্থি।

এর আাগে ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতির বিধান রেখে তিন বছর আগের ‘সরকারি চাকরি আইন’ নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। আদালত মনে করছে, এমন বিধানের মানে হচ্ছে, বিশেষ একটি গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া। এমন বিধান দুর্নীতিতে উৎসাহ জোগাবে।

বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুলের উপর বুধবার শুনানির সময় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। বুধবারই রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার রায় দিলেন আদালত।

আরো পড়ুন: কেন্দ্রীয়ভাবে ঠিক হচ্ছে স্কুল-কলেজের ক্লাস রুটিন

২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইন-২০১৮ এর গেজেট জারি করা হয়। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক গেজেটে ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়।

আইনের ৪১ (১) ধারা অনুযায়ী, ‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।’

আইনের এ ধারা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ১৪ অক্টোবর হাইকোর্টে আবেদন করে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬
জায়গা দিলে তার নামে শিক্ষাপ্রতিষ্ঠান করে দেব: শিক্ষামন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬