আবারো বাড়লো সয়াবিন তেলের দাম

২৩ আগস্ট ২০২২, ১২:৪২ PM
সয়াবিন তেল

সয়াবিন তেল © প্রতিকী ছবি

মিল মালিকদের প্রস্তাবের পর আবরো বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে পাঠানো চিঠিতে লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকা থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: এক লাফে ৩৮ টাকা বাড়ছে সয়াবিন তেলের দাম।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলার দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে ভোজ্যতেলের আমদানি মূল্য বেড়ে গেছে। তাই ডলার বাড়তি দাম অনুযায়ী তেলের মূল্য সমন্বয়ের জন্য গত ৩ আগস্ট প্রস্তাবনা পাঠানো হয়।

তবে, সম্প্রতি দুই দফায় ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। এর মধ্যে সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি দর ১৪ টাকা কমানো হয়।

 

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence