নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

১১ এপ্রিল ২০২৬, ১০:২১ PM
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার

নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার © সংগৃহীত

রাজধানীর দারুসসালাম এলাকায় অবস্থিত একটি গার্মেন্টসের তিন শতাধিক নারী গার্মেন্টস কর্মীকে নিয়ে স্বাস্থ্য ও হাইজিন সচেতনতা বিষয়ক সেমিনার এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টায় ওয়েলবিং ফাউন্ডেশন ও জেসিআই ঢাকা ডিপ্লোমেটসের উদ্যোগে ও অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সেমিনারে নারী কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, যা নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তাহরিমা তানিয়া। সভাপতিত্ব করেন ওয়েলবিং ফাউন্ডেশনের ফাউন্ডার ও জেসিআই ঢাকা ডিপ্লোমেটসের ইভিপি মো. রাজিকুল হাসান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. রাকিব হাসান অভি এবং অপারেশন ডিরেক্টর গোলাম মাবুদ।

সভাপতি মো. রাজিকুল হাসান তার বক্তব্যে বলেন, আমরা চলতি বছরে গার্মেন্টস, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ মোট ৫০টি ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা করেছি, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের আয়োজনটি সেই বৃহৎ উদ্যোগের একটি পাইলট প্রোগ্রাম।

আয়োজকরা জানান, নারী গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য, সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়, ভুক্তভোগীদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9