নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১১ এপ্রিল ২০২৬, ১০:০১ PM
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রাজু আহমেদ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) নগরীর বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর পাড়ার ওমান প্রবাসী আবাদ নাছির মিয়ার ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, কুমিল্লা মডার্ন স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল রাজু। সে বাদুরতলা এলাকায় তার খালার বাসায় থেকে পড়াশোনা করত। শনিবার সকালে তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে। এসময় তার সঙ্গে কেউই ছিল না। ছাদের একপাশে গেলে পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজুর মামা সাইফুল ইসলাম বলেন, আমার ভাগনে কুমিল্লা মডার্ন স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের আশা ছিল, সে পড়ালেখা করে অনেক বড় হবে। কিন্তু শনিবার ভোরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬