যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় নেতা

১১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ PM
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় নেতা

যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় নেতা © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের সাবেক নেতা রিয়াদ আহমেদ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নিজের একটি সম্পাদিত (এডিটেড), ভুয়া ও বিকৃত ছবি প্রচারে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।  এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র অনৈতিক বা শৃঙ্খলা বহির্ভূতই নয়, বরং এটি একটি ফৌজদারি অপরাধের শামিল। এই অসৎ কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তির জন্য চরম হুমকিস্বরূপ। 

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে রিয়াদ আহমেদ রাজকে ছাত্রদলের সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এখন থেকে সংগঠনের কোনো স্তরের নেতাকর্মী রিয়াদ আহমেদ রাজের সাথে কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। একইসাথে এ ধরনের বিভ্রান্তিকর ও শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য সকল স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, রিয়াদ আহমেদ রাজ ছাত্রদলের শ্রাবণ-জুয়েল কমিটির সহ-অর্থ সম্পাদক ছিলেন। তবে বর্তমান রাকিব-নাছির কমিটিতে কোনো পদ পাননি। যদিও সর্বশেষ জাতীয় নির্বাচনে ছাত্রদলের উপ-কমিটিতে ছিলেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবিতে ছাত্রদলের এই নেতাকে সঙ্গে দেখা যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করে লেখেন, আস্থা, বিশ্বাস! তারেক রহমান। এরপর তাকে বহিষ্কারের নোটিশ দিল ছাত্রদল।

জানতে চাইলে রিয়াদ আহমেদ রাজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক ছোট ভাই ছবিটি তৈরি করে আমাকে দিয়েছিল। পরে আমি ছবিটা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি এবং সঙ্গে সঙ্গে ফেসবুকে শেয়ার করি।

তিনি আরও বলেন, যদিও ছবিটা শেয়ার করা উচিত হয়নি। আমি ১৭ বছর রাজপথে ছিলাম। তাই দলের হাইকমান্ডের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমার ভুল-ক্ষমা দৃষ্টিতে দেখবে। বিশেষ করে দলের প্রধান তারেক রহমান উদার মনের মানুষ। উনি আমার ত্রুটিটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬