মঙ্গলবার থেকে কমতে পারে গরমের তীব্রতা

১৬ জুলাই ২০২২, ০২:০৮ PM
তীব্র গরম

তীব্র গরম © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার বৃষ্টি একটু বেশি হয়েছে। তবে গরম কমাতে এ বৃষ্টি যথেষ্ট নয়। শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১৫ মিলিমিটার। 

শনিবার (১৬ জুলাই) আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, মঙ্গলবার থেকে কমতে পারে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রবি বা সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি বাড়লে গরম সহনীয় পর্যায়ে চলে আসবে। 

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, হালকা বৃষ্টির কারণে তাপপ্রবাহ বয়ে যাওয়ার অঞ্চল কিছুটা কমেছে। শুক্রবার দেশের ২৩ অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায়, ১৮ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।

তিনি আরও বলেন, ঢাকায় ও চট্টগ্রাম বিভাগে কিছু বৃষ্টি হয়েছে। ফলে ঢাকা জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে তাপপ্রবাহ আপাতত চলে গেছে।  এতে লোকজনের মধ্যে গরম লাগার অনুভূতিও কিছুটা কমেছে। তবে রাজশাহী, রংপুর ও সিলেটের যে এলাকাগুলোয় তাপপ্রবাহ ছিল, সেখানে এখনো তা আছে।

আরও পড়ুন: হিট স্ট্রোক এড়াতে ঘরোয়া ৫ পানীয়

ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে।

শুক্রবার রাজশাহীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়। তাতে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে— টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ট্যাগ: বৃষ্টি
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence