পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাণ গেলো তরুণের

২৭ জুন ২০২২, ০৯:২৬ PM
রিয়াদ হোসেন

রিয়াদ হোসেন © সংগৃহীত

পদ্মা সেতু দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন চাঁদপুরের কচুয়ার ডুমুরিয়া গ্রামের রিয়াদ হোসেন (২৩) নামে এক তরুণ। রবিবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন। স্ত্রী ও দুই বছরের এক পুত্রসন্তান নিয়ে গ্রামেই থাকতেন তিনি।  

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, রবিবার (২৬ জুন) মধ্যরাতে স্বামীর সঙ্গে আমার শেষ কথা হয়। এ সময় রিয়াদ বলেছিল, সে তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা থেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছে। তারপর রাত ৩টার দিকে অপরিচিত এক নম্বর থেকে কল দিয়ে জানায়, রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

রিয়াদের বাবা দুলাল মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত আমার মেজো ছেলে রিয়াদ হোসেনের লাশ ঢাকার মনোয়ারা হাসপাতালে আছে। এ খবর পেয়ে মনোয়ারা হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, রিয়াদ তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে পদ্মা সেতু দেখতে যায়। যাওয়ার পথে রিয়াদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় তার বন্ধুরা দ্রুত তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

আজ সোমবার (২৭ জুন) দুপুরে রিয়াদের লাশ তার নিজ গ্রাম ডুমুরিয়ায় নিয়ে আসা হয়। তখন তার মা-বাবা, স্ত্রী-সন্তান ও স্বজনদের আহাজারিতে চারদিক ভারী হয়ে ওঠে। তার অকালমৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence