‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ PM
উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি

উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি © টিডিসি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ডক্টর জালাল উদ্দিন বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক একটি সামাজিক সমস্যা, তাই সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শনিবার (১৮ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা-সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘যারা মাদক সেবন করে তাদেরকে বুঝাতে হবে, সে মাদক সেবন করে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে তার সমাজ, দেশ, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে প্রত্যেকের যার যার জায়গা হতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই আমরা একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে পারব। আসুন আমরা সবাই মিলে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।’

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, জেলা বিএনপির সহসভাপতি আলমগীর সরকার, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আজারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান টিপু, জেলা যুবদলের সদস্য খায়রুল হাসান বেনুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬