সাতক্ষীরা নাগরিক কমিটি

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ PM
সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্যরা

সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্যরা © টিডিসি

প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরা। সম্ভাবনায় ভরপুর হলেও টেকসই উন্নয়নের অভাবে পিছিয়ে পড়া এই জনপদের জন্য এবার পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবি উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এ দাবি জানিয়ে ২১ দফা উন্নয়ন প্রস্তাব তুলে ধরে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, কৃষি, মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী অঞ্চলের একটি। বছরে বিপুল পরিমাণ ধান, মাছ, চিংড়ি, দুধ, শাকসবজি, আম ও মধু উৎপাদন হলেও লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জেলার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষিজমি কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জীবিকার সন্ধানে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতো একই নকশায় নির্মিত অবকাঠামো উপকূলের জন্য উপযোগী নয়। ফলে সড়ক, বাঁধ ও বিভিন্ন স্থাপনা অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উন্নয়নকে টেকসই হতে দিচ্ছে না। এই প্রেক্ষাপটে উপকূলের বাস্তবতা বিবেচনায় পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল সংযোগ, পূর্ণাঙ্গ স্থল ও নৌবন্দর চালু, মেডিকেল কলেজ কার্যকর করা, শিল্পাঞ্চল গড়ে তোলা, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ ২১ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9