সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ PM
ঘটনাস্থলে স্থানীয় লোকজন

ঘটনাস্থলে স্থানীয় লোকজন © টিডিসি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে রুহুল আমিন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মটমুড়া মন্ডলপাড়া গ্রামের বাড়ির সামনে মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন একই গ্রামের আনছার মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় রাতের দিকে বাড়ির পাশে মাঠে বাতাস খেতে যান রুহুল আমিন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

নিহতের ভাই জিয়াউর রহমান বলেন, ‘ভাইকে সাপে কামড় দেওয়ার পর আমরা স্থানীয় এক ওঝাকে ডাকি। তিনি প্রায় দেড় ঘণ্টা ঝাড়ফুঁক করে বলেন, কোনো বিষ নেই, নির্বিষ সাপ কামড় দিয়েছে। কিন্তু রাতের দিকে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই রুহুল আমিনের মৃত্যু হয়।’

গাংনী থানার ওসি (তদন্ত) মামুন জানান, সাপের কামড়ে আহত রুহুল আমিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে তার মরদেহ কুষ্টিয়ায় রয়েছে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬