পাহাড়ধসে মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই ভাইয়ের মৃত্যু

১৯ জুন ২০২২, ০৮:৪৬ AM
পাহাড় ধস

পাহাড় ধস © ফাইল ফটো

চট্টগ্রামে পাহাড় ধসে মো. লিটন (২৩) ও ইমন নামে এক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাতে মহানগরীর আকবর শাহ থানার লেক সিটি এলাকায় পাহাড় ধসে তারা মারা যান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ও ইমনের বাবা মুজিবুর রহমান আকবর শাহ থানার  রেলওয়ের পাহাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয়ভাবে সে মিস্ত্রি হিসেবে পরিচিত। তার চার সন্তানের মধ্যে লিটন মেজো ছিলেন। লিটনের বড় ভাইয়ের নাম নিরব (২৮)। মুজিবের সেজ ছেলে লিমন (১৮) একটি গার্মেন্টসে কাজ করেন। আর সবার ছোট ইমন স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়তেন।

মুজিবুর রহমান বলেন, পাহাড় আমার দুই মানিককে কেড়ে নিয়েছে। আমার দুই ধনকে হাড়িয়েছি। আমার মেজো ছেলে লিটনের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাকে কীভাবে শান্তনা দেব। সব কিছু ওলট-পালট হয়ে গেছে।

 

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬