কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সম্পাদক জাবেদ

মাওলানা আসাদুজ্জামান ইউসুফ এবং এস এম ইলিয়াস জাবেদ

মাওলানা আসাদুজ্জামান ইউসুফ এবং এস এম ইলিয়াস জাবেদ © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দিন প্রতিদিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসনাত রিমন (দৈনিক ঘোষণা), সহসভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ/দ্য ডেইলি ক্যাম্পাস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন–অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) ও মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ বলেন, ‘কলাপাড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ফোরাম সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।’

সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ বলেন, ‘সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। সকল সদস্যের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।’

নবগঠিত কমিটির নেতারা সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
১০ মাস পর পর্যটকদের জন্য আজ খুলছে সেন্টমার্টিন, তবে চলছে না…
  • ০১ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তির ৮ মাসেও বরাদ্দ দেয়নি প্রশাসন, রাজনৈতিক প্রভাবে স…
  • ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬