জিডি করতে গিয়ে হয়রানির শিকারের অভিযোগ সাংবাদিকের

১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ AM
জাফর ইকবাল ও অভিযাগপত্র

জাফর ইকবাল ও অভিযাগপত্র © সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর থানায় মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি জাফর ইকবাল। এ ঘটনায় তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে থানায় এ ঘটনা ঘটে। 

অভিযোগে জানা যায়, জিডি করতে গিয়ে প্রথমে তিনি কম্পিউটার অপারেটর মো. সেলিমের কাছে যান। সেখান থেকে তাকে ডিউটি অফিসার মো. আখতারুজ্জামানের কাছে পাঠানো হয়। পরে আবার তাকে অপারেটরের কাছে ফেরত পাঠানো হলে কয়েক দফা ঘোরাঘুরির একপর্যায়ে তিনি নিজের সাংবাদিক পরিচয় দেন। এ সময় ডিউটি অফিসার তার প্রেস আইডি কার্ড দেখতে চান এবং সেটি নিয়ে নিজের কক্ষে রেখে দেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি তিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবিবকে ফোনে জানান।

এরপর এএসআই আশরাফুল ও এসআই জহুরুল হক সেখানে আসেন। একপর্যায়ে ডিউটি অফিসার আখতারুজ্জামান এসে সাংবাদিকের শার্টের কলার ধরে তাকে লকআপে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়।

ঘটনার সময় থানায় উপস্থিত সাধারণ মানুষের সামনে এ ধরনের আচরণে তিনি অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন জাফর ইকবাল। পরে বিষয়টি সহকর্মী সাংবাদিক ও স্থানীয় প্রেসক্লাব নেতাদের জানানো হলে তাদের পরামর্শে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬