চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭

১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ AM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের সাত আরোহী নিহত হন। আহত হন পাঁচজন।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আবজাল হোসেন, সোহরাব হোসেন, আবু সালেক, সুমন মিয়া, বিষু মিয়া, আবু হোসেন ও আবদুর রশিদ। তাদের সবার বাড়ি দিনাজপুরে।

আহত ব্যক্তিরা হলেন আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬