মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত

১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ AM
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার ও ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেমিনার ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাসমিয়া মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে ‘Career Uncertainty and Challenges Among Today’s Youth’ শীর্ষক আলোচনার মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট মটিভেশনাল বক্তা ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন। 

আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন, লেকচারার মীর জেরিন তাসনিম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন লেকচারার সৈয়দা তারতিলা সানজিদা। বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন মশিউর রহমান, ইয়াসির আরাফাত, রবিউল সানি, সিরাজাম মনিরা প্রমুখ। এ ছাড়া বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষেে বক্তব্য দেন রাফিয়া রাইসা ও মাইসা হুমায়রা উর্মি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। সবশেষে দেশাত্মবোধ গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞা নাটক পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬